নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Duodenal and benign gastric ulcer, reflux oesophagitis and gastro-oesophageal reflux disease, acid-related dyspepsia, treatment and prevention of NSAID-associated ulcer, Zollinger-Ellison syndrome, and eradication of Helicobacter pylori in combination with antibiotics.
ডিওডেনাল ও বিনাইন গ্যাস্ট্রিক আলসার, রিফ্লাক্স ইসোফেজাইটিস ও গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অ্যাসিডজনিত বদহজম, NSAID-জনিত আলসারের চিকিৎসা ও প্রতিরোধ, জোলিঞ্জার-এলিসন সিনড্রোম এবং অ্যান্টিবায়োটিকের সাথে Helicobacter pylori নির্মূলে নির্দেশিত।
ফার্মাকোলজি
Lansoprazole is a substituted benzimidazole that suppresses gastric acid secretion by inhibiting the hydrogen-potassium ATPase enzyme (the proton pump) of the gastric parietal cell.
Lansoprazole একটি প্রতিস্থাপিত বেনজিমিডাজোল, যা পাকস্থলীর প্যারাইটাল কোষের হাইড্রোজেন-পটাশিয়াম ATPase এনজাইমকে (প্রোটন পাম্প) বাধা দিয়ে অ্যাসিড নিঃসরণ কমায়।
মাত্রা ও সেবনবিধি
Adult: 30 mg once daily in the morning before food; duodenal ulcer for 4 weeks, gastric ulcer for 8 weeks, reflux oesophagitis for 4 to 8 weeks.
Maintenance and acid-related dyspepsia: 15 to 30 mg once daily.
H. pylori eradication: 30 mg twice daily with antibiotics for 7 to 14 days.
Zollinger-Ellison syndrome: initially 60 mg once daily, adjusted according to response.
প্রাপ্তবয়স্ক: ৩০ mg দিনে ১ বার, সকালে খাবারের আগে; ডিওডেনাল আলসারে ৪ সপ্তাহ, গ্যাস্ট্রিক আলসারে ৮ সপ্তাহ, রিফ্লাক্স ইসোফেজাইটিসে ৪ থেকে ৮ সপ্তাহ।
পুনরাবৃত্তি প্রতিরোধ ও অ্যাসিডজনিত বদহজমে: ১৫ থেকে ৩০ mg দিনে ১ বার।
H. pylori নির্মূলে: ৩০ mg দিনে ২ বার, অ্যান্টিবায়োটিকের সাথে, ৭ থেকে ১৪ দিন।
জোলিঞ্জার-এলিসন সিনড্রোম: শুরুতে ৬০ mg দিনে ১ বার, পরে রোগীর সাড়া অনুযায়ী সমন্বয়।
পার্শ্বপ্রতিক্রিয়া
Headache, dizziness, diarrhoea, constipation, abdominal pain, nausea, flatulence, dry mouth, skin rash and tiredness.
মাথাব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, বমি বমি ভাব, পেট ফাঁপা, মুখ শুকিয়ে যাওয়া, ত্বকে ফুসকুড়ি ও ক্লান্তি।
সতর্কতা
Swallow the capsule whole; do not chew or crush the granules. Exclude gastric malignancy before treatment when alarm symptoms are present. Use with caution in liver impairment. Long-term use may lower magnesium and vitamin B12 levels and increase the risk of bone fracture. Use in pregnancy and breast-feeding only if advised by the physician.
ক্যাপসুল আস্ত গিলে খেতে হবে; ভেতরের দানা চিবানো বা গুঁড়া করা যাবে না। বিপজ্জনক উপসর্গ থাকলে চিকিৎসা শুরুর আগে পাকস্থলীর ক্যান্সার নেই তা নিশ্চিত হতে হবে। লিভারের সমস্যায় সতর্কতা প্রয়োজন। দীর্ঘদিন ব্যবহারে রক্তে ম্যাগনেসিয়াম ও ভিটামিন B12 কমে যেতে পারে এবং হাড় ভাঙার ঝুঁকি বাড়তে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to lansoprazole or other proton pump inhibitors.
Lansoprazole বা অন্য প্রোটন পাম্প ইনহিবিটরের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।