নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Treatment of acute uncomplicated Plasmodium falciparum malaria, including mixed infections, in adults and in children weighing 5 kg or more.
প্রাপ্তবয়স্ক এবং ৫ kg বা তার বেশি ওজনের শিশুদের প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামজনিত তীব্র জটিলতাহীন ম্যালেরিয়ার (মিশ্র সংক্রমণসহ) চিকিৎসা।
ফার্মাকোলজি
Artemether acts rapidly against blood-stage parasites and quickly reduces the parasite load, while the longer-acting lumefantrine clears the remaining parasites. Both interfere with haem detoxification in the parasite.
আর্টিমিথার রক্তে থাকা পরজীবীর বিরুদ্ধে দ্রুত কাজ করে পরজীবীর সংখ্যা দ্রুত কমায়, আর দীর্ঘস্থায়ী কার্যকারিতাসম্পন্ন লুমেফ্যানট্রিন অবশিষ্ট পরজীবী নির্মূল করে। উভয়ই পরজীবীর হিম নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ায় বাধা দেয়।
মাত্রা ও সেবনবিধি
Six doses over 3 days: at 0 and 8 hours, then twice daily (morning and evening) on days 2 and 3.
Adult and child 35 kg and above: 4 tablets per dose.
Child 5 to under 15 kg: 1 tablet per dose; 15 to under 25 kg: 2 tablets; 25 to under 35 kg: 3 tablets.
Take with food or milk. Repeat the dose if vomiting occurs within 1 hour.
৩ দিনে মোট ছয়টি মাত্রা: ০ ও ৮ ঘণ্টায়, এরপর ২য় ও ৩য় দিন দিনে দুইবার (সকাল ও সন্ধ্যা)।
প্রাপ্তবয়স্ক ও ৩৫ kg বা তার বেশি ওজনের শিশু: প্রতি মাত্রায় ৪টি ট্যাবলেট।
শিশু ৫ থেকে ১৫ kg-এর কম: প্রতি মাত্রায় ১টি ট্যাবলেট; ১৫ থেকে ২৫ kg-এর কম: ২টি; ২৫ থেকে ৩৫ kg-এর কম: ৩টি।
খাবার বা দুধের সাথে সেবন করুন। ১ ঘণ্টার মধ্যে বমি হলে মাত্রাটি পুনরায় দিন।
পার্শ্বপ্রতিক্রিয়া
Headache, dizziness, loss of appetite, nausea, vomiting, abdominal pain, palpitations, joint and muscle pain, weakness, cough.
Rarely: QT prolongation, allergic reactions.
মাথাব্যথা, মাথা ঘোরা, ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, বুক ধড়ফড়, অস্থিসন্ধি ও মাংসপেশিতে ব্যথা, দুর্বলতা, কাশি।
কদাচিৎ: কিউটি ব্যবধান দীর্ঘায়িত হওয়া, অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া।
সতর্কতা
Not for prevention of malaria or for severe malaria. Use with caution in severe hepatic or renal impairment. In pregnancy use only as advised by the physician.
Complete all six doses. Use only on the prescription of a registered physician and follow the national malaria treatment guideline.
ম্যালেরিয়া প্রতিরোধ বা মারাত্মক ম্যালেরিয়ার জন্য নয়। যকৃৎ বা কিডনির তীব্র সমস্যায় সতর্কতা প্রয়োজন। গর্ভাবস্থায় শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।
ছয়টি মাত্রাই সম্পূর্ণ করুন। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করুন এবং জাতীয় ম্যালেরিয়া চিকিৎসা নির্দেশিকা অনুসরণ করুন।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to artemether or lumefantrine.
Family history of sudden death or congenital QT prolongation, history of arrhythmia or significant heart disease, and concomitant use of drugs that prolong the QT interval.
আর্টিমিথার বা লুমেফ্যানট্রিনের প্রতি অতিসংবেদনশীলতা।
পরিবারে আকস্মিক মৃত্যু বা জন্মগত কিউটি ব্যবধান দীর্ঘায়িত থাকার ইতিহাস, অ্যারিদমিয়া বা উল্লেখযোগ্য হৃদরোগের ইতিহাস এবং কিউটি ব্যবধান দীর্ঘায়িত করে এমন ওষুধের সাথে একত্রে ব্যবহার।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।