নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Disorders due to progesterone deficiency, such as secondary amenorrhoea, irregular cycles and premenstrual syndrome.
With oestrogen in hormone replacement therapy to protect the lining of the uterus; luteal phase support in assisted reproduction.
প্রোজেস্টেরনের ঘাটতিজনিত সমস্যা যেমন সেকেন্ডারি অ্যামেনোরিয়া, অনিয়মিত মাসিক ও মাসিক-পূর্ব উপসর্গে।
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে জরায়ুর আবরণ সুরক্ষায় ইস্ট্রোজেনের সাথে; সহায়ক প্রজনন চিকিৎসায় লুটিয়াল পর্যায়ের সহায়তায়।
ফার্মাকোলজি
Micronised progesterone is identical to the natural hormone of the corpus luteum. It converts the oestrogen-primed lining of the uterus to the secretory phase and is necessary for the maintenance of pregnancy.
মাইক্রোনাইজড প্রোজেস্টেরন কর্পাস লুটিয়ামের প্রাকৃতিক হরমোনের অনুরূপ। এটি ইস্ট্রোজেন প্রভাবিত জরায়ুর আবরণকে সিক্রেটরি পর্যায়ে রূপান্তরিত করে এবং গর্ভাবস্থা বজায় রাখার জন্য প্রয়োজনীয়।
মাত্রা ও সেবনবিধি
Hormone replacement therapy (with oestrogen): 200 mg once daily at bedtime for 12 days in each cycle, or as directed by the physician.
Secondary amenorrhoea: 400 mg once daily at bedtime for 10 days.
Luteal phase support: the dose and route are decided by the specialist.
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে (ইস্ট্রোজেনের সাথে): প্রতি চক্রে ১২ দিন দৈনিক একবার রাতে শোবার সময় ২০০ mg, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
সেকেন্ডারি অ্যামেনোরিয়ায়: দৈনিক একবার রাতে শোবার সময় ৪০০ mg করে ১০ দিন।
লুটিয়াল পর্যায়ের সহায়তায়: মাত্রা ও প্রয়োগপথ বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবেন।
পার্শ্বপ্রতিক্রিয়া
Drowsiness, dizziness, headache, breast tenderness, abdominal bloating and irregular bleeding.
তন্দ্রাভাব, মাথা ঘোরা, মাথাব্যথা, স্তনে ব্যথা, পেট ফাঁপা ও অনিয়মিত রক্তস্রাব।
সতর্কতা
To be used on the advice of a registered physician. It may cause drowsiness or dizziness, so it is best taken at bedtime; take care when driving. Use with caution in liver disease, history of blood clots, depression and diabetes.
রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। তন্দ্রাভাব বা মাথা ঘোরা হতে পারে, তাই রাতে শোবার সময় সেবন করা ভালো; গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। যকৃতের রোগ, রক্ত জমাট বাঁধার ইতিহাস, বিষণ্নতা ও ডায়াবেটিসে সতর্কতা প্রয়োজন।
যাদের জন্য নিষেধ
Undiagnosed vaginal bleeding, severe liver disease, breast or genital tract cancer, active thromboembolic disease, acute porphyria and hypersensitivity to the product.
কারণ নির্ণয় না হওয়া যোনিপথের রক্তক্ষরণ, যকৃতের তীব্র রোগ, স্তন বা প্রজননতন্ত্রের ক্যান্সার, সক্রিয় থ্রম্বোএম্বোলিক রোগ, অ্যাকিউট পোরফাইরিয়া এবং ওষুধটির প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।