নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Inflammatory and itchy skin conditions that respond to corticosteroids, such as psoriasis (excluding widespread plaque psoriasis) and atopic dermatitis.
কর্টিকোস্টেরয়েডে সাড়া দেয় এমন ত্বকের প্রদাহ ও চুলকানিজনিত সমস্যা যেমন সোরিয়াসিস (ব্যাপক প্লাক সোরিয়াসিস ব্যতীত) ও অ্যাটোপিক ডার্মাটাইটিসে।
ফার্মাকোলজি
Mometasone furoate is a potent corticosteroid with anti-inflammatory, anti-itch and vasoconstrictive actions; its long action allows once-daily application.
মোমেটাসোন ফিউরোয়েট একটি শক্তিশালী কর্টিকোস্টেরয়েড, যা প্রদাহনাশক, চুলকানিনাশক ও রক্তনালি সংকোচনকারী হিসেবে কাজ করে; দীর্ঘ সময় কার্যকর থাকায় দিনে একবার প্রয়োগই যথেষ্ট।
মাত্রা ও সেবনবিধি
Apply thinly to the affected area once daily.
আক্রান্ত স্থানে পাতলা করে দিনে একবার লাগাতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া
Burning, itching and tingling at the site of application. Prolonged use may cause thinning of the skin, stretch marks and acne-like eruptions.
প্রয়োগের স্থানে জ্বালাপোড়া, চুলকানি ও শিরশির অনুভূতি। দীর্ঘদিন ব্যবহারে ত্বক পাতলা হয়ে যাওয়া, ফাটা দাগ ও ব্রণের মতো ফুসকুড়ি হতে পারে।
সতর্কতা
For external use only. Avoid prolonged use, use on large areas, on the face or under occlusive dressings, especially in children. Avoid contact with the eyes.
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। দীর্ঘদিন, বিস্তৃত স্থানে, মুখমণ্ডলে বা বায়ুরোধী ব্যান্ডেজের নিচে ব্যবহার পরিহার করতে হবে, বিশেষত শিশুদের ক্ষেত্রে। চোখে যেন না লাগে।
যাদের জন্য নিষেধ
Untreated bacterial, fungal or viral skin infections, acne, rosacea, perioral dermatitis and hypersensitivity to the product.
চিকিৎসাবিহীন ব্যাকটেরিয়া, ছত্রাক বা ভাইরাসজনিত ত্বকের সংক্রমণ, ব্রণ, রোজেসিয়া, পেরিওরাল ডার্মাটাইটিস এবং ওষুধটির প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C, away from light. Do not freeze. Keep the tube or container tightly closed. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। টিউব বা পাত্রের মুখ ভালোভাবে বন্ধ রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।