Indications
Fever and pain with associated fatigue.
জ্বর ও ব্যথার সাথে ক্লান্তি দূর করতে।
Pharmacology
Paracetamol relieves pain and fever by inhibiting prostaglandin synthesis in the central nervous system. Caffeine acts as an analgesic adjuvant that enhances the pain-relieving effect of paracetamol.
Paracetamol কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়া কমিয়ে ব্যথা ও জ্বর কমায়। Caffeine সহায়ক উপাদান হিসেবে Paracetamol-এর ব্যথানাশক কার্যকারিতা বাড়িয়ে দেয়।
Dosage & Administration
1 tablet 3-4 times daily.
প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী শিশু: ১ থেকে ২টি ট্যাবলেট (প্রতি ট্যাবলেটে Paracetamol ৫০০ mg + Caffeine ৬৫ mg), প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা পর পর; ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮টি ট্যাবলেট।
১২ বছরের কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত নয়।
Side Effects
Restlessness, insomnia in high doses.
সাধারণত সুসহনীয়। Caffeine-এর কারণে অস্থিরতা, স্নায়বিক উত্তেজনা, অনিদ্রা ও বুক ধড়ফড় করতে পারে। কদাচিৎ ত্বকে ফুসকুড়ি ও অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দেয়। মাত্রাতিরিক্ত সেবনে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।
Precautions & Warnings
Use with caution in liver or kidney impairment and in chronic alcohol use. Avoid excessive tea, coffee and other caffeine-containing drinks. Do not take with other paracetamol-containing medicines. Not recommended in pregnancy and breast-feeding unless advised by the physician.
লিভার বা কিডনির সমস্যা এবং দীর্ঘদিনের মদ্যপানের অভ্যাস থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অতিরিক্ত চা, কফি ও Caffeine-যুক্ত পানীয় পরিহার করুন। Paracetamol আছে এমন অন্য ওষুধের সাথে সেবন করা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার না করাই উত্তম।
Contraindications
Known hypersensitivity to paracetamol, caffeine or any component of the product.
Paracetamol, Caffeine বা এর কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.