নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Peripheral neuropathy (including diabetic and alcoholic neuropathy), neuritis, neuralgia, sciatica and lumbago.
Prevention and treatment of deficiency of vitamins B1, B6 and B12.
পেরিফেরাল নিউরোপ্যাথি (ডায়াবেটিস ও অ্যালকোহলজনিত নিউরোপ্যাথিসহ), নিউরাইটিস, নিউরালজিয়া, সায়াটিকা ও কোমরব্যথায়।
ভিটামিন বি১, বি৬ ও বি১২-এর ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায়।
ফার্মাকোলজি
Thiamine (B1), pyridoxine (B6) and cyanocobalamin (B12) are co-enzymes in the metabolism of nerve cells. Together they support the regeneration of nerve fibres and the formation of the myelin sheath.
থায়ামিন (বি১), পাইরিডক্সিন (বি৬) ও সায়ানোকোবালামিন (বি১২) স্নায়ুকোষের বিপাকে কো-এনজাইম হিসেবে কাজ করে। একত্রে এরা স্নায়ুতন্তুর পুনর্গঠন ও মায়েলিন আবরণ তৈরিতে সহায়তা করে।
মাত্রা ও সেবনবিধি
Tablet: 1 tablet 1 to 3 times daily, or as directed by the physician.
Injection: 1 ampoule (3 ml) daily by deep intramuscular injection in severe cases, then 2 to 3 ampoules weekly, as directed by the physician.
ট্যাবলেট: ১টি ট্যাবলেট দিনে ১ থেকে ৩ বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
ইনজেকশন: তীব্র ক্ষেত্রে দৈনিক ১টি অ্যাম্পুল (৩ ml) মাংসপেশির গভীরে, পরে সপ্তাহে ২ থেকে ৩টি অ্যাম্পুল, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পার্শ্বপ্রতিক্রিয়া
Generally well tolerated. Rarely nausea, skin rash or other allergic reactions. Long-term use of high doses of pyridoxine may cause sensory neuropathy.
সাধারণত সুসহনীয়। কদাচিৎ বমি বমি ভাব, ত্বকে ফুসকুড়ি বা অন্যান্য অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া। দীর্ঘদিন উচ্চ মাত্রায় পাইরিডক্সিন সেবনে সংবেদী স্নায়ুর সমস্যা হতে পারে।
সতর্কতা
Pyridoxine may reduce the effect of levodopa when levodopa is given alone. Prolonged use above the recommended dose should be avoided.
শুধুমাত্র লেভোডোপা সেবনকারী রোগীদের ক্ষেত্রে পাইরিডক্সিন লেভোডোপার কার্যকারিতা কমাতে পারে। নির্দেশিত মাত্রার বেশি দীর্ঘদিন সেবন পরিহার করতে হবে।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to any of the ingredients.
যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।