Indications
Hypertension, alone or in combination with other antihypertensive agents.
উচ্চ রক্তচাপ; একক ভাবে অথবা অন্য রক্তচাপের ওষুধের সাথে।
Pharmacology
Olmesartan medoxomil is a prodrug converted to olmesartan, an angiotensin II receptor blocker. It selectively blocks the AT1 receptor, causing vasodilation and reduced aldosterone secretion, which lowers blood pressure for 24 hours.
Olmesartan medoxomil একটি প্রোড্রাগ, যা শরীরে Olmesartan-এ রূপান্তরিত হয়। এটি একটি অ্যানজিওটেনসিন II রিসেপ্টর ব্লকার, যা AT1 রিসেপ্টর বন্ধ করে রক্তনালী প্রসারিত করে ও অ্যালডোস্টেরন নিঃসরণ কমায়; ফলে ২৪ ঘণ্টা রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
Dosage & Administration
Adult: 10-20 mg once daily; may be increased to a maximum of 40 mg once daily.
May be taken with or without food.
প্রাপ্তবয়স্ক: 10-20 mg দিনে একবার; প্রয়োজনে সর্বোচ্চ 40 mg দিনে একবার।
খাবারের আগে বা পরে সেবন করা যায়।
Side Effects
Dizziness, headache, diarrhoea, fatigue, raised blood potassium and flu-like symptoms. Severe chronic diarrhoea with weight loss (sprue-like enteropathy) is rare.
মাথা ঘোরা, মাথাব্যথা, ডায়রিয়া, ক্লান্তি, রক্তে পটাশিয়াম বেড়ে যাওয়া ও ফ্লু-সদৃশ উপসর্গ। ওজন হ্রাসসহ দীর্ঘস্থায়ী তীব্র ডায়রিয়া (স্প্রু-সদৃশ এন্টারোপ্যাথি) বিরল।
Precautions & Warnings
Monitor kidney function and potassium in renal impairment, renal artery stenosis and the elderly. Correct volume depletion before starting. Report severe persistent diarrhoea. Not recommended during breast-feeding.
কিডনির সমস্যা, রেনাল আর্টারি স্টেনোসিস ও বয়স্ক রোগীতে কিডনির কার্যকারিতা ও পটাশিয়াম পরীক্ষা করতে হবে। শুরুর আগে পানিশূন্যতা ঠিক করে নিতে হবে। তীব্র ও দীর্ঘস্থায়ী ডায়রিয়া হলে চিকিৎসককে জানান। স্তন্যদানকালে সুপারিশকৃত নয়।
Contraindications
Pregnancy, hypersensitivity to olmesartan, biliary obstruction, and use with aliskiren in patients with diabetes or renal impairment.
গর্ভাবস্থা, Olmesartan-এর প্রতি অতিসংবেদনশীলতা, পিত্তনালীর প্রতিবন্ধকতা এবং ডায়াবেটিস বা কিডনির সমস্যাযুক্ত রোগীতে aliskiren-এর সাথে একত্রে ব্যবহার।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.