নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Relief of itching and other signs and symptoms of allergic conjunctivitis.
অ্যালার্জিজনিত কনজাংটিভাইটিসে চোখের চুলকানি ও অন্যান্য উপসর্গ উপশমে।
ফার্মাকোলজি
Olopatadine is a selective histamine H1-receptor antagonist that also stabilises mast cells, preventing the release of histamine and other mediators of allergy in the eye.
ওলোপাটাডিন একটি সিলেক্টিভ হিস্টামিন H1-রিসেপ্টর প্রতিরোধক, যা মাস্ট সেলকেও স্থিতিশীল করে চোখে হিস্টামিন ও অ্যালার্জি সৃষ্টিকারী অন্যান্য উপাদানের নিঃসরণ রোধ করে।
মাত্রা ও সেবনবিধি
0.1% eye drops: 1 drop into each affected eye 2 times daily, at an interval of 6 to 8 hours.
0.2% eye drops: 1 drop into each affected eye once daily.
০.১% আই ড্রপ: প্রতিটি আক্রান্ত চোখে ১ ফোঁটা দিনে ২ বার, ৬ থেকে ৮ ঘণ্টা ব্যবধানে।
০.২% আই ড্রপ: প্রতিটি আক্রান্ত চোখে ১ ফোঁটা দিনে একবার।
পার্শ্বপ্রতিক্রিয়া
Headache, temporary burning or stinging, dry eye, blurred vision, a feeling of something in the eye and altered taste.
মাথাব্যথা, সাময়িক জ্বালাপোড়া বা শিরশির অনুভূতি, চোখ শুকিয়ে যাওয়া, ঝাপসা দেখা, চোখে কিছু পড়ার মতো অনুভূতি ও স্বাদের পরিবর্তন।
সতর্কতা
Do not touch the tip of the dropper to the eye or any surface. Remove contact lenses before use and wait at least 10 to 15 minutes before putting them back. Safety in children under 3 years has not been established.
ড্রপারের মুখ চোখ বা অন্য কোনো কিছুতে স্পর্শ করানো যাবে না। ব্যবহারের আগে কন্টাক্ট লেন্স খুলে নিতে হবে এবং কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট পর পুনরায় পরতে হবে। ৩ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা প্রতিষ্ঠিত নয়।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to olopatadine or any component of the preparation.
ওলোপাটাডিন বা ওষুধের যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C, away from light. Do not freeze. Do not use for more than 4 weeks after first opening. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। বোতল খোলার ৪ সপ্তাহ পর আর ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।