Indications
Infertility in women due to failure of ovulation.
ডিম্বস্ফোটন না হওয়ার কারণে নারীদের বন্ধ্যত্বে।
Pharmacology
Clomiphene blocks oestrogen receptors in the hypothalamus, which increases the release of the hormones FSH and LH from the pituitary gland and stimulates ovulation.
ক্লোমিফেন হাইপোথ্যালামাসের ইস্ট্রোজেন রিসেপ্টরকে বাধা দেয়, ফলে পিটুইটারি গ্রন্থি থেকে FSH ও LH হরমোনের নিঃসরণ বেড়ে ডিম্বস্ফোটন উদ্দীপিত হয়।
Dosage & Administration
50 mg once daily for 5 days, starting within about 5 days of the onset of menstruation.
If ovulation does not occur, a second course of 100 mg daily for 5 days may be given in the next cycle.
Treatment is usually limited to 6 cycles and must be supervised by a specialist.
মাসিক শুরুর প্রায় ৫ দিনের মধ্যে শুরু করে দৈনিক একবার ৫০ mg করে ৫ দিন।
ডিম্বস্ফোটন না হলে পরবর্তী চক্রে দৈনিক ১০০ mg করে ৫ দিনের দ্বিতীয় কোর্স দেওয়া যেতে পারে।
চিকিৎসা সাধারণত ৬টি চক্রে সীমিত রাখা হয় এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে হতে হবে।
Side Effects
Hot flushes, abdominal discomfort and bloating, enlargement of the ovaries, nausea, breast tenderness, headache and visual disturbances. Multiple pregnancy may occur.
শরীরে গরম অনুভূতি (হট ফ্লাশ), পেটে অস্বস্তি ও ফাঁপা ভাব, ডিম্বাশয় বড় হয়ে যাওয়া, বমি বমি ভাব, স্তনে ব্যথা, মাথাব্যথা ও দৃষ্টির সমস্যা। একাধিক ভ্রূণ ধারণ হতে পারে।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician. Pregnancy should be excluded before each course. Stop treatment and report at once if visual disturbances or marked abdominal pain or swelling occur. Patients with polycystic ovaries are more sensitive and need lower doses.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য। প্রতিটি কোর্সের আগে গর্ভধারণ হয়নি তা নিশ্চিত হতে হবে। দৃষ্টির সমস্যা বা তীব্র পেটব্যথা বা পেট ফুলে গেলে সেবন বন্ধ করে অবিলম্বে চিকিৎসককে জানাতে হবে। পলিসিস্টিক ওভারি থাকলে সংবেদনশীলতা বেশি হয় এবং কম মাত্রা প্রয়োজন।
Contraindications
Pregnancy, liver disease, ovarian cysts (other than polycystic ovaries), abnormal uterine bleeding of unknown cause and hormone-dependent tumours.
গর্ভাবস্থা, যকৃতের রোগ, ডিম্বাশয়ের সিস্ট (পলিসিস্টিক ওভারি ব্যতীত), কারণ নির্ণয় না হওয়া জরায়ুর অস্বাভাবিক রক্তক্ষরণ এবং হরমোন-নির্ভর টিউমার।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.