নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Mild to moderate acne vulgaris.
মৃদু থেকে মাঝারি ধরনের ব্রণে (একনি ভালগারিস)।
ফার্মাকোলজি
Benzoyl peroxide releases oxygen that kills the acne-causing bacterium Cutibacterium acnes; it also has a mild peeling and comedone-clearing effect.
বেনজয়িল পারঅক্সাইড অক্সিজেন নিঃসরণ করে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কিউটিব্যাকটেরিয়াম একনিস ধ্বংস করে; এটি ত্বকের মৃত কোষ ঝরাতে ও লোমকূপের মুখ খুলতেও সাহায্য করে।
মাত্রা ও সেবনবিধি
Wash the affected area with a mild cleanser and dry gently, then apply thinly 1 to 2 times daily.
Start with once-daily application of a lower strength to reduce irritation.
আক্রান্ত স্থান মৃদু ক্লিনজার দিয়ে ধুয়ে আলতো করে শুকিয়ে নিয়ে পাতলা করে দিনে ১ থেকে ২ বার লাগাতে হবে।
জ্বালাপোড়া কমাতে কম শক্তিমাত্রা দিয়ে দিনে একবার ব্যবহার শুরু করা ভালো।
পার্শ্বপ্রতিক্রিয়া
Dryness, peeling, redness and a burning or stinging sensation of the skin.
ত্বকের শুষ্কতা, চামড়া ওঠা, লালচে ভাব এবং জ্বালাপোড়া বা শিরশির অনুভূতি।
সতর্কতা
For external use only. Avoid contact with the eyes, mouth, mucous membranes and broken skin. It may bleach hair and coloured fabrics. Avoid excessive exposure to sunlight.
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, মুখ, শ্লৈষ্মিক ঝিল্লি ও ক্ষতযুক্ত ত্বকে যেন না লাগে। এটি চুল ও রঙিন কাপড়ের রং হালকা করে দিতে পারে। অতিরিক্ত রোদ পরিহার করতে হবে।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to benzoyl peroxide.
বেনজয়িল পারঅক্সাইডের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C, away from light. Do not freeze. Keep the tube or container tightly closed. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। টিউব বা পাত্রের মুখ ভালোভাবে বন্ধ রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।