Indications
Duodenal ulcer, benign gastric ulcer, gastro-oesophageal reflux disease (treatment and maintenance), Zollinger-Ellison syndrome, and eradication of Helicobacter pylori in combination with antibiotics.
ডিওডেনাল আলসার, বিনাইন গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (চিকিৎসা ও পুনরাবৃত্তি প্রতিরোধ), জোলিঞ্জার-এলিসন সিনড্রোম এবং অ্যান্টিবায়োটিকের সাথে Helicobacter pylori নির্মূলে নির্দেশিত।
Pharmacology
Rabeprazole is a substituted benzimidazole that suppresses gastric acid secretion by inhibiting the hydrogen-potassium ATPase enzyme (the proton pump) of the gastric parietal cell.
Rabeprazole একটি প্রতিস্থাপিত বেনজিমিডাজোল, যা পাকস্থলীর প্যারাইটাল কোষের হাইড্রোজেন-পটাশিয়াম ATPase এনজাইমকে (প্রোটন পাম্প) বাধা দিয়ে অ্যাসিড নিঃসরণ কমায়।
Dosage & Administration
Adult: 20 mg once daily in the morning before a meal; duodenal ulcer for 4 weeks, gastric ulcer and erosive GERD for 4 to 8 weeks.
GERD maintenance: 10 to 20 mg once daily.
H. pylori eradication: 20 mg twice daily with antibiotics for 7 days.
Zollinger-Ellison syndrome: initially 60 mg once daily, adjusted according to response.
Not recommended for children.
প্রাপ্তবয়স্ক: ২০ mg দিনে ১ বার, সকালে খাবারের আগে; ডিওডেনাল আলসারে ৪ সপ্তাহ, গ্যাস্ট্রিক আলসার ও ইরোসিভ GERD-এ ৪ থেকে ৮ সপ্তাহ।
GERD-এর পুনরাবৃত্তি প্রতিরোধে: ১০ থেকে ২০ mg দিনে ১ বার।
H. pylori নির্মূলে: ২০ mg দিনে ২ বার, অ্যান্টিবায়োটিকের সাথে, ৭ দিন।
জোলিঞ্জার-এলিসন সিনড্রোম: শুরুতে ৬০ mg দিনে ১ বার, পরে রোগীর সাড়া অনুযায়ী সমন্বয়।
শিশুদের জন্য নির্দেশিত নয়।
Side Effects
Headache, diarrhoea, nausea, abdominal pain, flatulence, constipation, dizziness, sleeplessness, cough and sore throat. Rarely skin rash.
মাথাব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, পেট ব্যথা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, অনিদ্রা, কাশি ও গলা ব্যথা। কদাচিৎ ত্বকে ফুসকুড়ি।
Precautions & Warnings
Swallow the tablet whole; do not chew or crush. Exclude gastric malignancy before treatment when alarm symptoms are present. Use with caution in severe liver impairment. Long-term use may lower magnesium and vitamin B12 levels and increase the risk of bone fracture.
ট্যাবলেট আস্ত গিলে খেতে হবে; চিবানো বা গুঁড়া করা যাবে না। বিপজ্জনক উপসর্গ থাকলে চিকিৎসা শুরুর আগে পাকস্থলীর ক্যান্সার নেই তা নিশ্চিত হতে হবে। লিভারের তীব্র সমস্যায় সতর্কতা প্রয়োজন। দীর্ঘদিন ব্যবহারে রক্তে ম্যাগনেসিয়াম ও ভিটামিন B12 কমে যেতে পারে এবং হাড় ভাঙার ঝুঁকি বাড়তে পারে।
Contraindications
Hypersensitivity to rabeprazole or other proton pump inhibitors. Pregnancy and breast-feeding.
Rabeprazole বা অন্য প্রোটন পাম্প ইনহিবিটরের প্রতি অতিসংবেদনশীলতা। গর্ভাবস্থা ও স্তন্যদানকাল।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.