নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Treatment of scabies. Also used for crab (pubic) lice.
স্ক্যাবিস (খোসপাঁচড়া)-এর চিকিৎসা। যৌনাঙ্গের উকুনের চিকিৎসায়ও ব্যবহৃত হয়।
ফার্মাকোলজি
Permethrin is a synthetic pyrethroid. It acts on the nerve cell membrane of the parasite, disrupting sodium channel function and causing paralysis and death of mites, lice and their eggs. Very little is absorbed through the skin.
পারমেথ্রিন একটি কৃত্রিম পাইরিথ্রয়েড। এটি পরজীবীর স্নায়ুকোষের ঝিল্লিতে সোডিয়াম চ্যানেলের কাজ ব্যাহত করে, ফলে মাইট, উকুন ও এদের ডিম অবশ হয়ে মারা যায়। ত্বকের মাধ্যমে এটি খুব সামান্য শোষিত হয়।
মাত্রা ও সেবনবিধি
Scabies: apply the 5% cream over the whole body from the neck down to the toes, including between the fingers and toes, under the nails, wrists, armpits and genital area; wash off after 8-12 hours. Repeat after 7 days.
In infants over 2 months, young children and the elderly also apply to the scalp, face, neck and ears, avoiding the eyes and mouth.
Treat all household members and close contacts at the same time.
স্ক্যাবিস: ৫% ক্রিম ঘাড় থেকে পায়ের আঙুল পর্যন্ত সারা শরীরে লাগান, হাত ও পায়ের আঙুলের ফাঁক, নখের নিচ, কবজি, বগল ও যৌনাঙ্গের চারপাশসহ; ৮-১২ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। ৭ দিন পর পুনরায় ব্যবহার করুন।
২ মাসের বেশি বয়সী শিশু, ছোট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে মাথার ত্বক, মুখ, ঘাড় ও কানেও লাগান, তবে চোখ ও মুখগহ্বর এড়িয়ে।
পরিবারের সকল সদস্য ও ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তিদের একই সময়ে চিকিৎসা করুন।
পার্শ্বপ্রতিক্রিয়া
Mild, temporary burning, stinging, itching, redness or rash at the application site.
Itching may continue for some weeks after successful treatment.
লাগানোর স্থানে মৃদু ও সাময়িক জ্বালা, চুলকানি, লালচে ভাব বা ফুসকুড়ি।
সফল চিকিৎসার পরও কয়েক সপ্তাহ চুলকানি থাকতে পারে।
সতর্কতা
For external use only; avoid contact with the eyes, mouth and broken skin. Reapply to the hands if they are washed within 8 hours. Wash clothes, bedding and towels in hot water.
In children under 2 years, in pregnancy and during breast-feeding use on the physician's advice.
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য; চোখ, মুখ ও কাটা-ছেঁড়া ত্বকে লাগানো থেকে বিরত থাকুন। ৮ ঘণ্টার মধ্যে হাত ধুলে হাতে পুনরায় লাগান। পরিধেয় কাপড়, বিছানার চাদর ও তোয়ালে গরম পানিতে ধুয়ে নিন।
২ বছরের কম বয়সী শিশু, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to permethrin, other pyrethroids or pyrethrins; infants under 2 months.
পারমেথ্রিন, অন্য পাইরিথ্রয়েড বা পাইরিথ্রিনের প্রতি অতিসংবেদনশীলতা; ২ মাসের কম বয়সী শিশু।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Do not freeze. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। হিমায়িত করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।