নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Short-term treatment of severe anxiety and of insomnia associated with anxiety.
Muscle spasm, acute alcohol withdrawal, and status epilepticus and febrile convulsions (injection or rectal use).
তীব্র উদ্বেগ এবং উদ্বেগজনিত অনিদ্রার স্বল্পমেয়াদি চিকিৎসায়।
পেশির খিঁচুনি, অ্যালকোহল প্রত্যাহারজনিত উপসর্গ এবং স্ট্যাটাস এপিলেপটিকাস ও জ্বরজনিত খিঁচুনিতে (ইনজেকশন বা পায়ুপথে)।
ফার্মাকোলজি
Diazepam is a long-acting benzodiazepine that enhances the inhibitory action of GABA in the brain, producing anxiolytic, sedative, anticonvulsant and muscle-relaxant effects.
ডায়াজেপাম একটি দীর্ঘ সময় কার্যকর বেনজোডায়াজেপিন, যা মস্তিষ্কে GABA-এর নিবৃত্তিমূলক কাজ বাড়িয়ে উদ্বেগনাশক, ঘুম-উদ্রেককারী, খিঁচুনি-রোধী ও পেশি শিথিলকারী প্রভাব ফেলে।
মাত্রা ও সেবনবিধি
Anxiety: Adult: 2 mg 3 times daily, increased if necessary to 15 mg to 30 mg daily in divided doses; elderly: half the adult dose.
Insomnia associated with anxiety: 5 mg to 15 mg at bedtime.
Muscle spasm: 2 mg to 15 mg daily in divided doses.
Injection: given by slow intravenous or intramuscular injection by a physician only.
উদ্বেগে: প্রাপ্তবয়স্ক: ২ mg দিনে ৩ বার; প্রয়োজনে বাড়িয়ে দৈনিক ১৫ mg থেকে ৩০ mg বিভক্ত মাত্রায়; বয়স্ক: প্রাপ্তবয়স্কদের মাত্রার অর্ধেক।
উদ্বেগজনিত অনিদ্রায়: রাতে শোবার সময় ৫ mg থেকে ১৫ mg।
পেশির খিঁচুনিতে: দৈনিক ২ mg থেকে ১৫ mg বিভক্ত মাত্রায়।
ইনজেকশন: শুধুমাত্র চিকিৎসক কর্তৃক ধীরে ধীরে শিরায় বা মাংসপেশিতে প্রয়োগযোগ্য।
পার্শ্বপ্রতিক্রিয়া
Drowsiness and lightheadedness the next day, dizziness, muscle weakness, poor co-ordination, confusion and impaired memory.
পরদিন তন্দ্রাভাব ও ঝিমুনি, মাথা ঘোরা, পেশির দুর্বলতা, ভারসাম্যহীনতা, বিভ্রান্তি ও স্মৃতিশক্তি কমে যাওয়া।
সতর্কতা
To be used only on the prescription of a registered physician.
Causes drowsiness; avoid driving, operating machinery and alcohol.
Prolonged use may cause dependence. Must not be stopped abruptly; the dose should be reduced gradually.
Use with caution in the elderly, in respiratory disease, in hepatic or renal impairment and in pregnancy and lactation.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব সৃষ্টি করে; গাড়ি চালানো, যন্ত্রপাতি পরিচালনা ও অ্যালকোহল পরিহার করতে হবে।
দীর্ঘদিন ব্যবহারে নির্ভরশীলতা তৈরি হতে পারে। হঠাৎ বন্ধ করা যাবে না; ধীরে ধীরে মাত্রা কমিয়ে বন্ধ করতে হবে।
বয়স্ক, শ্বাসতন্ত্রের রোগ, যকৃৎ বা কিডনির সমস্যা এবং গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সতর্কতা প্রয়োজন।
যাদের জন্য নিষেধ
Severe respiratory insufficiency, sleep apnoea syndrome, severe hepatic impairment, myasthenia gravis, acute narrow-angle glaucoma and hypersensitivity to benzodiazepines.
তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, যকৃতের তীব্র সমস্যা, মায়াস্থেনিয়া গ্রাভিস, অ্যাকিউট ন্যারো-অ্যাঙ্গেল গ্লুকোমা এবং বেনজোডায়াজেপিনের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।