Indications
Treatment of diarrhoea in children under 5 years together with oral rehydration salts; prevention and treatment of zinc deficiency.
৫ বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়ার চিকিৎসায় খাবার স্যালাইনের পাশাপাশি এবং জিংকের ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত।
Pharmacology
Zinc is an essential trace element needed for growth, immunity and repair of the intestinal lining. Zinc given during diarrhoea shortens the duration and reduces the severity of the episode and lowers the risk of new episodes in the following 2 to 3 months.
জিংক একটি অত্যাবশ্যকীয় খনিজ উপাদান, যা শরীরের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও অন্ত্রের আবরণ পুনর্গঠনের জন্য প্রয়োজন। ডায়রিয়ার সময় জিংক দিলে ডায়রিয়ার স্থায়িত্ব ও তীব্রতা কমে এবং পরবর্তী ২ থেকে ৩ মাসে আবার ডায়রিয়া হওয়ার ঝুঁকি কমে।
Dosage & Administration
Diarrhoea, child 6 months to 5 years: 20 mg once daily for 10 to 14 days.
Diarrhoea, infant under 6 months: 10 mg once daily for 10 to 14 days.
Disperse the tablet in a teaspoonful of clean water, breast milk or oral saline before giving.
ডায়রিয়া, ৬ মাস থেকে ৫ বছরের শিশু: ২০ mg দিনে ১ বার, ১০ থেকে ১৪ দিন।
ডায়রিয়া, ৬ মাসের কম বয়সী শিশু: ১০ mg দিনে ১ বার, ১০ থেকে ১৪ দিন।
খাওয়ানোর আগে ট্যাবলেটটি এক চা-চামচ পরিষ্কার পানি, মায়ের দুধ বা খাবার স্যালাইনে গুলে নিন।
Side Effects
Nausea, vomiting, stomach upset and a metallic taste.
বমি বমি ভাব, বমি, পেটে অস্বস্তি ও মুখে ধাতব স্বাদ।
Precautions & Warnings
Complete the full course even if the diarrhoea stops earlier. Always give together with oral saline. Zinc reduces the absorption of tetracyclines and quinolone antibiotics, and iron may reduce the absorption of zinc; keep a gap of 2 hours between them. Use with caution in kidney failure.
ডায়রিয়া আগে বন্ধ হয়ে গেলেও পুরো কোর্স সম্পূর্ণ করুন। অবশ্যই খাবার স্যালাইনের সাথে দিন। জিংক Tetracycline ও কুইনোলোন অ্যান্টিবায়োটিকের শোষণ কমায় এবং আয়রন জিংকের শোষণ কমাতে পারে; তাই এগুলোর মধ্যে ২ ঘণ্টা ব্যবধান রাখুন। কিডনি বিকলতায় সতর্কতা প্রয়োজন।
Contraindications
Hypersensitivity to zinc salts.
জিংক লবণের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light and moisture. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.