নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Prevention and treatment of zinc deficiency.
Adjunct to oral rehydration therapy in acute and persistent diarrhoea in children.
জিংকের ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায়।
শিশুদের তীব্র ও দীর্ঘস্থায়ী ডায়রিয়ায় খাবার স্যালাইনের সাথে সহায়ক চিকিৎসা হিসেবে।
ফার্মাকোলজি
Zinc is an essential trace element and a component of many enzymes. It is required for normal growth, immune function, wound healing and the integrity of the intestinal lining.
জিংক একটি অত্যাবশ্যকীয় খনিজ উপাদান এবং বহু এনজাইমের অংশ। স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্ষত নিরাময় এবং অন্ত্রের আবরণের সুস্থতার জন্য এটি প্রয়োজন।
মাত্রা ও সেবনবিধি
Diarrhoea in children: 6 months to 5 years: 20 mg daily for 10 to 14 days; under 6 months: 10 mg daily for 10 to 14 days.
Zinc deficiency: the dose depends on age and body weight, as directed by the physician.
Take after meals; dispersible tablets may be dissolved in a little water.
শিশুদের ডায়রিয়ায়: ৬ মাস থেকে ৫ বছর: দৈনিক ২০ mg করে ১০ থেকে ১৪ দিন; ৬ মাসের কম: দৈনিক ১০ mg করে ১০ থেকে ১৪ দিন।
জিংকের ঘাটতিতে: বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শমতো মাত্রা নির্ধারিত হবে।
খাবারের পরে সেব্য; ডিসপারসিবল ট্যাবলেট সামান্য পানিতে গুলে খাওয়ানো যায়।
পার্শ্বপ্রতিক্রিয়া
Nausea, vomiting, abdominal pain, gastric irritation and a metallic taste.
বমি বমি ভাব, বমি, পেটব্যথা, পাকস্থলীতে অস্বস্তি ও মুখে ধাতব স্বাদ।
সতর্কতা
Long-term use of high doses may cause copper deficiency. Zinc reduces the absorption of tetracyclines, quinolones and iron; take them 2 to 3 hours apart. Use with caution in renal impairment.
দীর্ঘদিন উচ্চ মাত্রায় সেবনে কপারের ঘাটতি হতে পারে। জিংক টেট্রাসাইক্লিন, কুইনোলোন ও আয়রনের শোষণ কমায়; এগুলো ২ থেকে ৩ ঘণ্টা ব্যবধানে সেবন করতে হবে। কিডনির কার্যক্ষমতা হ্রাসে সতর্কতা প্রয়োজন।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to zinc or any component of the preparation.
জিংক বা ওষুধের যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।