নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Androgenetic alopecia (hereditary pattern hair loss) in men and women.
পুরুষ ও নারীদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ায় (বংশগত ধরনের চুল পড়া)।
ফার্মাকোলজি
Applied to the scalp, minoxidil widens small blood vessels and prolongs the growth phase of hair follicles, stimulating the regrowth of hair. The exact mechanism is not fully known.
মাথার ত্বকে প্রয়োগ করলে মিনোক্সিডিল সূক্ষ্ম রক্তনালি প্রসারিত করে ও চুলের গোড়ার বৃদ্ধি-পর্যায় দীর্ঘায়িত করে, ফলে নতুন চুল গজাতে সাহায্য করে। এর সঠিক কার্যপদ্ধতি পুরোপুরি জানা যায়নি।
মাত্রা ও সেবনবিধি
Apply 1 ml to the dry scalp over the affected area 2 times daily; the total daily dose should not exceed 2 ml.
The 5% strength is generally used in men. Regrowth may take 4 months or more and continues only while treatment is continued.
মাথার শুষ্ক ত্বকে আক্রান্ত স্থানে ১ ml করে দিনে ২ বার লাগাতে হবে; দৈনিক মোট মাত্রা ২ ml-এর বেশি হওয়া উচিত নয়।
৫% শক্তিমাত্রা সাধারণত পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। চুল গজাতে ৪ মাস বা তার বেশি সময় লাগতে পারে এবং চিকিৎসা চালু থাকা পর্যন্তই ফল বজায় থাকে।
পার্শ্বপ্রতিক্রিয়া
Itching, dryness, scaling and irritation of the scalp; temporary increase in hair shedding at the start; unwanted hair growth on the face.
মাথার ত্বকে চুলকানি, শুষ্কতা, খুশকির মতো আঁশ ওঠা ও অস্বস্তি; শুরুতে সাময়িকভাবে চুল পড়া বেড়ে যাওয়া; মুখে অবাঞ্ছিত লোম গজানো।
সতর্কতা
For external use on a healthy scalp only; wash hands after use and avoid contact with the eyes. Patients with heart disease or high blood pressure should consult a physician before use. Stop use and seek advice if chest pain, palpitation, dizziness or swelling of the hands or feet occurs. The solution is flammable.
শুধুমাত্র মাথার সুস্থ ত্বকে বাহ্যিক ব্যবহারের জন্য; ব্যবহারের পর হাত ধুয়ে নিতে হবে এবং চোখে যেন না লাগে। হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকলে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বুকে ব্যথা, বুক ধড়ফড়, মাথা ঘোরা বা হাত-পা ফুলে গেলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্রবণটি দাহ্য।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to minoxidil, pregnancy and lactation, age under 18 years, and an inflamed, infected or damaged scalp.
মিনোক্সিডিলের প্রতি অতিসংবেদনশীলতা, গর্ভাবস্থা ও স্তন্যদানকাল, ১৮ বছরের কম বয়স এবং মাথার ত্বকে প্রদাহ, সংক্রমণ বা ক্ষত থাকলে।
সংরক্ষণ
Store below 30°C, away from heat, flame and light. Keep the bottle tightly closed. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, তাপ, আগুন ও আলো থেকে দূরে রাখুন। বোতলের মুখ ভালোভাবে বন্ধ রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।