নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
External bacterial infections of the eye and eyelids, such as bacterial conjunctivitis, keratitis and blepharitis, caused by susceptible organisms.
সংবেদনশীল জীবাণুজনিত চোখ ও চোখের পাতার বাহ্যিক ব্যাকটেরিয়া সংক্রমণ, যেমন ব্যাকটেরিয়াজনিত কনজাংটিভাইটিস, কেরাটাইটিস ও ব্লেফারাইটিস।
ফার্মাকোলজি
Tobramycin is an aminoglycoside that binds to the 30S ribosomal subunit and disrupts bacterial protein synthesis. It is bactericidal, especially against Gram-negative bacteria including Pseudomonas aeruginosa, and against staphylococci.
টোব্রামাইসিন একটি অ্যামিনোগ্লাইকোসাইড, যা ব্যাকটেরিয়ার ৩০এস রাইবোজোমাল সাব-ইউনিটের সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণ ব্যাহত করে। এটি ব্যাকটেরিয়া ধ্বংস করে, বিশেষত সিউডোমোনাস অ্যারুজিনোসাসহ গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া এবং স্ট্যাফাইলোকক্কাসের বিরুদ্ধে কার্যকর।
মাত্রা ও সেবনবিধি
Eye drops 0.3%, mild to moderate infection: 1-2 drops in the affected eye every 4 hours.
Severe infection: 2 drops every hour until improvement, then reduce the frequency as directed by the physician.
চোখের ড্রপ ০.৩%, মৃদু থেকে মাঝারি সংক্রমণ: আক্রান্ত চোখে প্রতি ৪ ঘণ্টা অন্তর ১-২ ফোঁটা।
তীব্র সংক্রমণ: উন্নতি না হওয়া পর্যন্ত প্রতি ঘণ্টায় ২ ফোঁটা, এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবধান বাড়ান।
পার্শ্বপ্রতিক্রিয়া
Eye irritation, itching, redness, swelling of the eyelid, watering of the eye.
Rarely: allergic reactions.
চোখে জ্বালা, চুলকানি, লালচে ভাব, চোখের পাতা ফুলে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া।
কদাচিৎ: অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া।
সতর্কতা
Do not wear contact lenses during treatment. Do not touch the dropper tip to the eye or any surface. Prolonged use may cause overgrowth of non-susceptible organisms, including fungi.
Complete the advised course. Use only on the prescription of a registered physician.
চিকিৎসা চলাকালীন কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না। ড্রপারের মুখ চোখ বা অন্য কিছুর সংস্পর্শে আনবেন না। দীর্ঘদিন ব্যবহারে ছত্রাকসহ অসংবেদনশীল জীবাণুর অতিবৃদ্ধি হতে পারে।
নির্দেশিত কোর্স সম্পূর্ণ করুন। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করুন।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to tobramycin or other aminoglycosides.
টোব্রামাইসিন বা অন্য অ্যামিনোগ্লাইকোসাইডের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
Discard 4 weeks after first opening.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
প্রথম খোলার ৪ সপ্তাহ পর ফেলে দিন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।