নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Epilepsy: focal seizures and generalised tonic-clonic seizures.
Trigeminal neuralgia; prophylaxis of bipolar disorder unresponsive to lithium.
মৃগীরোগ: ফোকাল খিঁচুনি ও জেনারেলাইজড টনিক-ক্লনিক খিঁচুনিতে।
ট্রাইজেমিনাল নিউরালজিয়া; লিথিয়ামে সাড়া না দেওয়া বাইপোলার রোগ প্রতিরোধে।
ফার্মাকোলজি
Carbamazepine blocks voltage-dependent sodium channels in nerve cells, stabilising over-excited nerve membranes and reducing the spread of seizure activity.
কার্বামাজেপিন স্নায়ুকোষের ভোল্টেজ-নির্ভর সোডিয়াম চ্যানেল বন্ধ করে অতি-উত্তেজিত স্নায়ু আবরণকে স্থিতিশীল করে এবং খিঁচুনির বিস্তার কমায়।
মাত্রা ও সেবনবিধি
Epilepsy: Adult: initially 100 mg to 200 mg 1 to 2 times daily, increased slowly to a usual dose of 800 mg to 1200 mg daily in divided doses.
Trigeminal neuralgia: initially 100 mg 1 to 2 times daily, increased gradually; usual dose 200 mg 3 to 4 times daily.
Child: the dose depends on age and body weight, as directed by the physician.
মৃগীরোগে: প্রাপ্তবয়স্ক: শুরুতে ১০০ mg থেকে ২০০ mg দিনে ১ থেকে ২ বার; ধীরে ধীরে বাড়িয়ে সাধারণ মাত্রা দৈনিক ৮০০ mg থেকে ১২০০ mg বিভক্ত মাত্রায়।
ট্রাইজেমিনাল নিউরালজিয়ায়: শুরুতে ১০০ mg দিনে ১ থেকে ২ বার, ধীরে ধীরে বাড়াতে হবে; সাধারণ মাত্রা ২০০ mg দিনে ৩ থেকে ৪ বার।
শিশু: বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শমতো।
পার্শ্বপ্রতিক্রিয়া
Dizziness, drowsiness, unsteadiness, nausea, vomiting, blurred or double vision, skin rash, low blood sodium and reduced white blood cell count.
মাথা ঘোরা, তন্দ্রাভাব, ভারসাম্যহীনতা, বমি বমি ভাব, বমি, ঝাপসা বা দ্বৈত দৃষ্টি, ত্বকে ফুসকুড়ি, রক্তে সোডিয়াম কমে যাওয়া ও শ্বেত রক্তকণিকা কমে যাওয়া।
সতর্কতা
To be used only on the prescription of a registered physician.
May cause drowsiness; take care when driving and avoid alcohol.
Must not be stopped abruptly; the dose should be reduced gradually.
Seek medical help at once if rash, fever, mouth ulcers, bruising or bleeding occur; blood counts and liver function should be monitored. It reduces the effect of oral contraceptives; in pregnancy use only on specialist advice.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব হতে পারে; গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে এবং অ্যালকোহল পরিহার করতে হবে।
হঠাৎ বন্ধ করা যাবে না; ধীরে ধীরে মাত্রা কমিয়ে বন্ধ করতে হবে।
ত্বকে ফুসকুড়ি, জ্বর, মুখে ঘা, কালশিটে বা রক্তক্ষরণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে; রক্তের কণিকা ও যকৃতের কার্যকারিতা পরীক্ষা করা উচিত। এটি জন্মনিয়ন্ত্রণ পিলের কার্যকারিতা কমায়; গর্ভাবস্থায় শুধুমাত্র বিশেষজ্ঞের পরামর্শে ব্যবহার্য।
যাদের জন্য নিষেধ
Atrioventricular conduction abnormalities, history of bone-marrow depression, acute porphyria, use together with or within 14 days of an MAOI, and hypersensitivity to carbamazepine or tricyclic antidepressants.
অ্যাট্রিওভেন্ট্রিকুলার কনডাকশনের ত্রুটি, অস্থিমজ্জার কার্যক্ষমতা হ্রাসের ইতিহাস, অ্যাকিউট পোরফাইরিয়া, MAOI সেবনের সাথে বা সেবন বন্ধের ১৪ দিনের মধ্যে এবং কার্বামাজেপিন বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।