নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Prevention and reduction of inflammation and pain after cataract and other eye surgery.
Relief of itching of the eye in seasonal allergic conjunctivitis.
ছানি ও চোখের অন্যান্য অস্ত্রোপচারের পর প্রদাহ ও ব্যথা প্রতিরোধ ও উপশমে।
ঋতুভিত্তিক অ্যালার্জিজনিত কনজাংটিভাইটিসে চোখের চুলকানি উপশমে।
ফার্মাকোলজি
Ketorolac is a non-steroidal anti-inflammatory drug that inhibits the synthesis of prostaglandins in the eye, reducing pain, inflammation and itching.
কিটোরোলাক একটি নন-স্টেরয়েডাল প্রদাহনাশক ওষুধ, যা চোখে প্রোস্টাগ্ল্যান্ডিনের সংশ্লেষণ রোধ করে ব্যথা, প্রদাহ ও চুলকানি কমায়।
মাত্রা ও সেবনবিধি
Instil 1 drop into the affected eye 3 to 4 times daily for the period advised by the physician.
আক্রান্ত চোখে ১ ফোঁটা দিনে ৩ থেকে ৪ বার, চিকিৎসকের নির্দেশিত সময় পর্যন্ত।
পার্শ্বপ্রতিক্রিয়া
Temporary stinging and burning on instillation, eye irritation and redness; rarely inflammation of the cornea.
ফোঁটা দেওয়ার সময় সাময়িক জ্বালাপোড়া ও শিরশির অনুভূতি, চোখে অস্বস্তি ও লালচে ভাব; কদাচিৎ কর্নিয়ার প্রদাহ।
সতর্কতা
To be used on the advice of a physician. It may delay healing of the cornea; use with caution in patients with a tendency to bleed or with corneal disease. Remove contact lenses before use. Do not touch the tip of the dropper to the eye or any surface.
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। এটি কর্নিয়ার ক্ষত শুকাতে দেরি করাতে পারে; রক্তক্ষরণের প্রবণতা বা কর্নিয়ার রোগ থাকলে সতর্কতা প্রয়োজন। ব্যবহারের আগে কন্টাক্ট লেন্স খুলে নিতে হবে। ড্রপারের মুখ চোখ বা অন্য কোনো কিছুতে স্পর্শ করানো যাবে না।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to ketorolac, aspirin or other NSAIDs.
কিটোরোলাক, অ্যাসপিরিন বা অন্যান্য NSAID-এর প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C, away from light. Do not freeze. Do not use for more than 4 weeks after first opening. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। বোতল খোলার ৪ সপ্তাহ পর আর ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।