নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Treatment of acute attacks of migraine.
মাইগ্রেনের তীব্র আক্রমণের চিকিৎসায় নির্দেশিত।
ফার্মাকোলজি
Tolfenamic acid is a fenamate NSAID. It inhibits cyclo-oxygenase and prostaglandin synthesis and so relieves the pain of a migraine attack.
Tolfenamic Acid ফেনামেট শ্রেণির একটি NSAID। এটি সাইক্লো-অক্সিজিনেজ এনজাইমকে বাধা দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়া কমায় এবং মাইগ্রেনের ব্যথা উপশম করে।
মাত্রা ও সেবনবিধি
Adult: 200 mg at the onset of a migraine attack; the dose may be repeated once after 1 to 2 hours if needed.
Not recommended for children.
প্রাপ্তবয়স্ক: মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার সাথে সাথে ২০০ mg; প্রয়োজনে ১ থেকে ২ ঘণ্টা পর আরও একবার সেবন করা যায়।
শিশুদের জন্য নির্দেশিত নয়।
পার্শ্বপ্রতিক্রিয়া
Indigestion, nausea, abdominal pain, diarrhoea, headache, dizziness and skin rash. Painful urination may occur, most often in men.
বদহজম, বমি বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়া, মাথাব্যথা, মাথা ঘোরা ও ত্বকে ফুসকুড়ি। প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে, যা পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়।
সতর্কতা
Take with plenty of water. Use with caution in the elderly and in asthma, hypertension, heart, kidney or liver disease and a history of peptic ulcer.
পর্যাপ্ত পানি দিয়ে সেবন করুন। বয়স্ক রোগী এবং হাঁপানি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি বা লিভারের রোগ ও পেপটিক আলসারের ইতিহাস থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to tolfenamic acid, aspirin or other NSAIDs. Active peptic ulcer or gastro-intestinal bleeding. Severe heart failure, severe kidney or liver impairment. Last trimester of pregnancy.
Tolfenamic Acid, Aspirin বা অন্য NSAID-এর প্রতি অতিসংবেদনশীলতা। সক্রিয় পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ। তীব্র হার্ট ফেইলিউর, কিডনি বা লিভারের তীব্র সমস্যা। গর্ভাবস্থার শেষ তিন মাস।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।