Indications
Relief of cough and associated congestive symptoms of the common cold, and to aid restful sleep.
সাধারণ সর্দিজনিত কাশি ও এর সাথে সংশ্লিষ্ট বুকে কফ জমার উপসর্গ উপশমে এবং স্বস্তিদায়ক ঘুমে সহায়তায়।
Pharmacology
Guaifenesin is an expectorant that thins sticky sputum; levomenthol has a mild local anaesthetic and decongestant effect; diphenhydramine is a sedating antihistamine with cough-suppressant and anticholinergic properties.
Guaifenesin একটি এক্সপেক্টোরেন্ট, যা আঠালো কফ পাতলা করে; Levomenthol-এর মৃদু স্থানীয় অবশকারী ও নাক বন্ধ ভাব কমানোর প্রভাব আছে; Diphenhydramine একটি ঝিমুনি সৃষ্টিকারী অ্যান্টিহিস্টামিন, যার কাশি দমনকারী ও অ্যান্টিকোলিনার্জিক গুণ রয়েছে।
Dosage & Administration
Adult and child over 12 years: 10 ml (2 teaspoonfuls) four times daily; not more than 40 ml in 24 hours.
Child under 12 years: only as directed by the physician.
প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী শিশু: 10 ml (২ চা-চামচ) দিনে চারবার; ২৪ ঘণ্টায় 40 ml-এর বেশি নয়।
১২ বছরের কম বয়সী শিশু: কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
Side Effects
Drowsiness, dizziness, dry mouth, blurred vision, gastrointestinal upset and difficulty passing urine.
ঝিমুনি, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, ঝাপসা দৃষ্টি, পরিপাকতন্ত্রের অস্বস্তি ও প্রস্রাবে অসুবিধা।
Precautions & Warnings
Causes drowsiness; do not drive or operate machinery, and avoid alcohol. Use with caution in glaucoma, prostatic enlargement and liver disease. Not for persistent or chronic cough such as in asthma unless directed by the physician. Avoid in pregnancy and breast-feeding unless advised.
ঝিমুনি সৃষ্টি করে; গাড়ি চালাবেন না বা যন্ত্রপাতি পরিচালনা করবেন না এবং অ্যালকোহল পরিহার করুন। গ্লুকোমা, প্রোস্টেট বৃদ্ধি ও যকৃতের রোগে সতর্কতা প্রয়োজন। চিকিৎসকের নির্দেশ ছাড়া অ্যাজমার মতো দীর্ঘস্থায়ী কাশিতে ব্যবহার্য নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পরিহার করুন।
Contraindications
Hypersensitivity to any component, and use of a monoamine oxidase inhibitor within the previous 14 days.
যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা এবং পূর্ববর্তী ১৪ দিনের মধ্যে মনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটর সেবন।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.