নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Erectile dysfunction in adult men.
প্রাপ্তবয়স্ক পুরুষদের লিঙ্গোত্থানজনিত সমস্যায় (ইরেকটাইল ডিসফাংশন)।
ফার্মাকোলজি
Sildenafil inhibits phosphodiesterase type 5 (PDE-5), increasing blood flow to the penis in response to sexual stimulation. It has no effect without sexual stimulation.
সিলডেনাফিল ফসফোডাইএস্টারেজ টাইপ-৫ (PDE-5) এনজাইমকে বাধা দেয়, ফলে যৌন উদ্দীপনায় লিঙ্গে রক্তপ্রবাহ বাড়ে। যৌন উদ্দীপনা ছাড়া এটি কাজ করে না।
মাত্রা ও সেবনবিধি
Adult men: 50 mg about 1 hour before sexual activity; the dose may be adjusted to 25 mg to 100 mg according to response.
Not more than once daily; maximum 100 mg per dose.
Elderly and patients with hepatic or severe renal impairment: start with 25 mg.
প্রাপ্তবয়স্ক পুরুষ: যৌনমিলনের প্রায় ১ ঘণ্টা আগে ৫০ mg; সাড়া অনুযায়ী মাত্রা ২৫ mg থেকে ১০০ mg-এর মধ্যে সমন্বয় করা যেতে পারে।
দিনে একবারের বেশি নয়; প্রতি মাত্রায় সর্বোচ্চ ১০০ mg।
বয়স্ক এবং যকৃতের বা কিডনির তীব্র সমস্যায়: ২৫ mg দিয়ে শুরু করতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া
Headache, flushing, indigestion, blocked nose, dizziness and visual disturbances such as a colour tinge or blurred vision.
মাথাব্যথা, মুখমণ্ডল লাল হয়ে যাওয়া, বদহজম, নাক বন্ধ, মাথা ঘোরা এবং দৃষ্টির সমস্যা যেমন রঙিন আভা দেখা বা ঝাপসা দেখা।
সতর্কতা
To be used only on the prescription of a registered physician, after assessment of the heart and circulation. Seek medical help at once for an erection lasting more than 4 hours or for sudden loss of vision or hearing. Use with caution with alpha-blockers and in deformity of the penis.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী, হৃদযন্ত্র ও রক্ত সংবহনের অবস্থা যাচাইয়ের পর সেব্য। ৪ ঘণ্টার বেশি লিঙ্গোত্থান স্থায়ী হলে বা হঠাৎ দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি কমে গেলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আলফা-ব্লকারের সাথে এবং লিঙ্গের গঠনগত ত্রুটিতে সতর্কতা প্রয়োজন।
যাদের জন্য নিষেধ
Use with nitrates in any form or with riociguat; recent stroke or heart attack; severe hypotension; unstable angina or severe heart failure; severe hepatic impairment; hereditary degenerative disorders of the retina. Not for women or for persons under 18 years.
যেকোনো ধরনের নাইট্রেট বা রিওসিগুয়াটের সাথে; সাম্প্রতিক স্ট্রোক বা হার্ট অ্যাটাক; তীব্র নিম্ন রক্তচাপ; আনস্টেবল অ্যানজাইনা বা তীব্র হার্ট ফেইলিউর; যকৃতের তীব্র সমস্যা; রেটিনার বংশগত ক্ষয়জনিত রোগ। নারী বা ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।