Indications
Heavy menstrual bleeding (menorrhagia).
Bleeding associated with excessive fibrinolysis, such as nosebleed, bleeding after dental extraction or surgery, and hereditary angioedema.
অতিরিক্ত মাসিকের রক্তক্ষরণে (মেনোরেজিয়া)।
অতিরিক্ত ফাইব্রিনোলাইসিসজনিত রক্তক্ষরণ যেমন নাক দিয়ে রক্ত পড়া, দাঁত তোলা বা অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ এবং হেরিডিটারি অ্যানজিওইডিমায়।
Pharmacology
Tranexamic acid inhibits the activation of plasminogen to plasmin, preventing the breakdown of fibrin clots and thereby reducing bleeding.
ট্রানেক্সামিক অ্যাসিড প্লাজমিনোজেনের প্লাজমিনে রূপান্তর রোধ করে ফাইব্রিনের জমাট ভাঙতে বাধা দেয়, ফলে রক্তক্ষরণ কমে।
Dosage & Administration
Menorrhagia: Adult: 1 g 3 times daily for up to 4 days, starting when heavy bleeding begins; maximum 4 g daily.
Local fibrinolysis: 1 g to 1.5 g 2 to 3 times daily.
Injection: 0.5 g to 1 g by slow intravenous injection 2 to 3 times daily, given by a physician.
মেনোরেজিয়ায়: প্রাপ্তবয়স্ক: অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ১ g দিনে ৩ বার, সর্বোচ্চ ৪ দিন; দৈনিক সর্বোচ্চ ৪ g।
স্থানীয় ফাইব্রিনোলাইসিসে: ১ g থেকে ১.৫ g দিনে ২ থেকে ৩ বার।
ইনজেকশন: ০.৫ g থেকে ১ g ধীরে ধীরে শিরায় দিনে ২ থেকে ৩ বার, চিকিৎসক কর্তৃক প্রয়োগযোগ্য।
Side Effects
Nausea, vomiting and diarrhoea. Rarely disturbance of colour vision and blood clots; rapid intravenous injection may cause low blood pressure.
বমি বমি ভাব, বমি ও ডায়রিয়া। কদাচিৎ রঙ চেনার সমস্যা ও রক্ত জমাট বাঁধা; দ্রুত শিরায় প্রয়োগে রক্তচাপ কমে যেতে পারে।
Precautions & Warnings
To be used on the advice of a registered physician. The dose must be reduced in renal impairment. Use with caution in blood in the urine from the upper urinary tract and in irregular menstrual bleeding of unknown cause. Stop treatment if any disturbance of vision occurs.
রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। কিডনির কার্যক্ষমতা হ্রাস পেলে মাত্রা কমাতে হবে। মূত্রতন্ত্রের উপরের অংশ থেকে প্রস্রাবে রক্ত গেলে এবং কারণ নির্ণয় না হওয়া অনিয়মিত মাসিকের রক্তক্ষরণে সতর্কতা প্রয়োজন। দৃষ্টির কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসা বন্ধ করতে হবে।
Contraindications
Active thromboembolic disease, history of venous or arterial thrombosis, severe renal impairment, history of convulsions and hypersensitivity to tranexamic acid.
সক্রিয় থ্রম্বোএম্বোলিক রোগ, শিরা বা ধমনিতে রক্ত জমাট বাঁধার ইতিহাস, কিডনির তীব্র সমস্যা, খিঁচুনির ইতিহাস এবং ট্রানেক্সামিক অ্যাসিডের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.