নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Short-term treatment of anxiety.
Panic disorder, as directed by a specialist.
উদ্বেগের স্বল্পমেয়াদি চিকিৎসায়।
প্যানিক ডিজঅর্ডারে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
ফার্মাকোলজি
Alprazolam is a short-acting benzodiazepine that enhances the inhibitory action of GABA in the brain and thereby reduces anxiety.
আলপ্রাজোলাম একটি স্বল্প সময় কার্যকর বেনজোডায়াজেপিন, যা মস্তিষ্কে GABA-এর নিবৃত্তিমূলক কাজ বাড়িয়ে উদ্বেগ কমায়।
মাত্রা ও সেবনবিধি
Anxiety: Adult: 0.25 mg to 0.5 mg 3 times daily, increased if necessary to a total of 3 mg daily.
Elderly or debilitated patients: 0.25 mg 2 to 3 times daily.
Use the lowest effective dose for the shortest possible time, as directed by the physician.
উদ্বেগে: প্রাপ্তবয়স্ক: ০.২৫ mg থেকে ০.৫ mg দিনে ৩ বার; প্রয়োজনে বাড়িয়ে দৈনিক মোট ৩ mg পর্যন্ত।
বয়স্ক বা দুর্বল রোগী: ০.২৫ mg দিনে ২ থেকে ৩ বার।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সর্বনিম্ন কার্যকর মাত্রায় যত কম সময়ের জন্য সম্ভব ব্যবহার করতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া
Drowsiness, dizziness, fatigue, poor co-ordination, impaired memory, slurred speech and dry mouth.
তন্দ্রাভাব, মাথা ঘোরা, ক্লান্তি, ভারসাম্যহীনতা, স্মৃতিশক্তি কমে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া ও মুখ শুকিয়ে যাওয়া।
সতর্কতা
To be used only on the prescription of a registered physician.
Causes drowsiness; avoid driving, operating machinery and alcohol.
Prolonged use may cause dependence. Must not be stopped abruptly; the dose should be reduced gradually.
Use with caution in the elderly, in respiratory disease, in hepatic or renal impairment and in pregnancy and lactation.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব সৃষ্টি করে; গাড়ি চালানো, যন্ত্রপাতি পরিচালনা ও অ্যালকোহল পরিহার করতে হবে।
দীর্ঘদিন ব্যবহারে নির্ভরশীলতা তৈরি হতে পারে। হঠাৎ বন্ধ করা যাবে না; ধীরে ধীরে মাত্রা কমিয়ে বন্ধ করতে হবে।
বয়স্ক, শ্বাসতন্ত্রের রোগ, যকৃৎ বা কিডনির সমস্যা এবং গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সতর্কতা প্রয়োজন।
যাদের জন্য নিষেধ
Severe respiratory insufficiency, sleep apnoea syndrome, severe hepatic impairment, myasthenia gravis, acute narrow-angle glaucoma and hypersensitivity to benzodiazepines.
তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, যকৃতের তীব্র সমস্যা, মায়াস্থেনিয়া গ্রাভিস, অ্যাকিউট ন্যারো-অ্যাঙ্গেল গ্লুকোমা এবং বেনজোডায়াজেপিনের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।