Indications
Dry skin conditions such as eczema, psoriasis, ichthyosis and dryness of the skin in the elderly.
ত্বকের শুষ্কতাজনিত সমস্যা যেমন একজিমা, সোরিয়াসিস, ইকথায়োসিস ও বয়স্কদের ত্বকের শুষ্কতায়।
Pharmacology
Paraffin-based emollients form a protective oily layer over the skin that reduces the loss of water, softening and moisturising dry skin.
প্যারাফিনভিত্তিক ইমোলিয়েন্ট ত্বকের উপর একটি তৈলাক্ত সুরক্ষা স্তর তৈরি করে পানি হারানো কমায়, ফলে শুষ্ক ত্বক নরম ও আর্দ্র থাকে।
Dosage & Administration
Apply liberally to the affected skin as often as required, especially after bathing, and smooth gently in the direction of hair growth.
আক্রান্ত ত্বকে প্রয়োজন অনুযায়ী যতবার দরকার পর্যাপ্ত পরিমাণে লাগাতে হবে, বিশেষত গোসলের পর; লোমের বিন্যাসের দিকে আলতোভাবে মেখে দিতে হবে।
Side Effects
Rarely skin irritation or blocked hair follicles.
কদাচিৎ ত্বকে অস্বস্তি বা লোমকূপ বন্ধ হয়ে যাওয়া।
Precautions & Warnings
For external use only. Clothing, bedding and dressings in contact with paraffin-based products burn easily; keep away from fire and flames and do not smoke. Take care, as the product can make skin and surfaces slippery.
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। প্যারাফিনভিত্তিক পণ্য লেগে থাকা কাপড়, বিছানা ও ব্যান্ডেজে সহজে আগুন ধরে; আগুন ও শিখা থেকে দূরে থাকতে হবে এবং ধূমপান করা যাবে না। পণ্যটি ত্বক ও মেঝে পিচ্ছিল করতে পারে বলে সাবধান থাকতে হবে।
Contraindications
Hypersensitivity to any of the ingredients.
যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C, away from light. Do not freeze. Keep the tube or container tightly closed. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। টিউব বা পাত্রের মুখ ভালোভাবে বন্ধ রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.