নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Prevention and treatment of iron, folic acid and zinc deficiency, especially during pregnancy and lactation.
আয়রন, ফলিক অ্যাসিড ও জিংকের ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায়, বিশেষত গর্ভাবস্থা ও স্তন্যদানকালে।
ফার্মাকোলজি
Iron (as ferrous sulphate, carbonyl iron or iron polymaltose complex) is needed for haemoglobin formation, folic acid for the maturation of red blood cells and zinc for growth, immunity and tissue repair.
আয়রন (ফেরাস সালফেট, কার্বোনিল আয়রন বা আয়রন পলিমল্টোজ কমপ্লেক্স হিসেবে) হিমোগ্লোবিন তৈরিতে, ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকার পরিপক্বতায় এবং জিংক শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও কোষকলার ক্ষয়পূরণে প্রয়োজন।
মাত্রা ও সেবনবিধি
Adult: 1 capsule or tablet daily, or as directed by the physician.
Swallow timed-release capsules whole; do not chew.
প্রাপ্তবয়স্ক: দৈনিক ১টি ক্যাপসুল বা ট্যাবলেট, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
টাইমড রিলিজ ক্যাপসুল আস্ত গিলে খেতে হবে; চিবানো যাবে না।
পার্শ্বপ্রতিক্রিয়া
Nausea, abdominal discomfort, constipation or diarrhoea and dark-coloured stools.
বমি বমি ভাব, পেটে অস্বস্তি, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এবং কালচে রঙের মল।
সতর্কতা
Antacids, tea, coffee and milk reduce iron absorption; tetracyclines and quinolones should be taken 2 to 3 hours apart.
Folic acid may mask vitamin B12 deficiency. Keep out of the reach of children, as iron overdose can be fatal in children.
অ্যান্টাসিড, চা, কফি ও দুধ আয়রনের শোষণ কমায়; টেট্রাসাইক্লিন ও কুইনোলোন ২ থেকে ৩ ঘণ্টা ব্যবধানে সেবন করতে হবে।
ফলিক অ্যাসিড ভিটামিন বি১২-এর ঘাটতি আড়াল করতে পারে। শিশুদের নাগালের বাইরে রাখুন, কারণ মাত্রাতিরিক্ত আয়রন শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে।
যাদের জন্য নিষেধ
Iron overload (haemochromatosis, haemosiderosis), haemolytic anaemia and hypersensitivity to any ingredient.
শরীরে আয়রনের আধিক্য (হিমোক্রোমাটোসিস, হিমোসিডেরোসিস), হিমোলাইটিক অ্যানিমিয়া এবং যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।